মুজিববাদ মুর্দাবাদ: গোপালগঞ্জে হাসনাত আবদুল্লাহ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৩:২৬ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, এই গোপালগঞ্জে মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ।

আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ স্লোগান দেন।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গেছে। তিনি যদি গোপালগঞ্জকে ধারন করতেন তাহলে ভারতে না গিয়ে গোপালগঞ্জে আসতেন। ওনার মতো স্বার্থপর, ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না।  

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই। আপনারা বাংলাদেশের হয়ে ওঠুন। আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতকে সংকটে ফেলেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত