ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পলাশ আহমেদ (২৬) নামে এক বন্দী মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
এদিকে কারাসূত্রে জানা যায়, তার হাজতী নম্বর ২৪০৩৬/২৫। বাবার নাম শহিদ উদ্দিন। বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মরোহরপুর গ্রামে। মিরপুর মডেল থানার মামলার আসামি তিনি। সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়।
