নয়নের নতুন গান, ‘জানরে তুই আয়না’

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম

বর্তমান সময়ের তরুণ সঙ্গীতশিল্পী এ কে নয়ন। ইতোমধ্যে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ‘জানরে তুই আয়না’ শিরোনামের একটি বিরহের গানে কণ্ঠ দিয়েছেন। 

নতুন এই গানটির সংগীত আয়োজনও করেছেন শিল্পী নিজেই ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাহদি আল মুজাহিদ৷ যার নির্দেশনার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, তাহসান, বেলাল খান সহ আরও অনেক। গানটি এরইমধ্যে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।  

এ কে নয়ন বলেন, খুব ভালো লাগার একটি গান, বলা চলে নিজের অনুভূতির জায়গা থেকে গানের কথা ও সুর করা হয়েছে। বিশেষ করে স্লো ভার্সনের এই গানটি সবার মাঝে দাগ কাটার মতো। 

নতুন এই মিউজিক ভিডিওটি নিয়ে নির্মাতা মাহদি আল মুজাহিদ বলেন, গানটি একটি বিরহের গল্পকে কেন্দ্র করে। আর তাই আমি মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি সেই আবহেই। আমরা বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। যেখানে প্রকৃতির অনুরূপ সৌন্দর্য মেঘ, পাহাড়, ঝর্ণা, সমুদ্রের মাঝে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশাকরি মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত