বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়: গয়েশ্বর

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়। বিএনপি জনগণের অধিকারে বিশ্বাসী, জনগণের প্রত্যক্ষ ভোটে বিশ্বাসী। জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে খুশি সরকার বানাক আমাদের আপত্তি নাই। শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে গণঅভ্যুত্থানেশহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন। কেউ চাপ দিলে বিএনপি তার পাশে রয়েছে। 

তিনি আরও বলেন, পিআর হল পেছনের রাস্তা। আমরা চাই সামনের রাস্তা। পিআর ভালো না, এটা সব দেশে গ্রহণযোগ্য নয়। যারা পিআর পছন্দ করেন তারা পেছনের রাস্তা পছন্দ করেন। এই পদ্ধতিতে কাকে ভোট দেওয়া হচ্ছে তা জানা যায় না। এটা আমাদের দেশের সংস্কৃতি না।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত