শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. শরীফুল আলম (৩০), ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী ১নং ও ২নং ক্যানোপী মাঝখান এলাকা থেকে মো. শরীফুল আলম ও জুবায়ের পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে।

উক্ত স্থানে তল্লাশিকালে আটককৃত একটি সিলভার রংয়ের ঢাকা মেট্রো গ-৩৭-৫২৫৪ নম্বরধারী প্রাইভেটকার থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন কাজ করে। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত