বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট ও ক্রীম জব্দ

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০২:৪৩ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও বিউটি ক্রীম জব্দসহ দুই যাত্রীকে আটকের পর জরিমানা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।

রবিবার (২০ জুলাই) রাতে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটে দেশে ফেরেন ফেনীর মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের মোশাররফ হোসেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৬৫ কার্টুন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং দুই হাজার ৭৬টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য ১৩ লাখ টাকা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকান্ডে পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত