তিনি হলেন ক্যারিবিয়ান ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পেছনে ছুটে জাতীয় দলের হয়ে খেলাটা ঠিক হয়ে উঠছিল না। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দ্রে রাসেল। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠল তার ব্যাট, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল ৮ উইকেটের বড় ব্যবধানে।
বাংলাদেশ সময় বুধবার ভোরে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রেন্ডন কিং খেলেন ৩৬ বলে ৫১ রানের ইনিংস। তবে অধিনায়ক শেই হোপসহ পরের পাঁচ ব্যাটার বিশের ঘরেও যেতে পারেননি। সাতে নেমে ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৬ রানের ঝড় বইয়ে দেন আন্দ্রে রাসেল। স্ট্রাইকরেট ছিল ২৪০। শেষে গুদাকেশ মোতির ৯ বলে ১৮ রানে ৮ উইকেটে ১৭২ রানের পূঁজি পায় উইন্ডিজ।
রান তাড়ায় নেমে ১৩ রানে প্রথম উইকেট পতনের পর ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যক্সওয়েল ১০ বলে ১২ আর অধিনায়ক মিচেল মার্শ ১৭ বলে করেন ২১ রান। এরপর আর ফিরে তাকাতে হয়নি। জশ ইংলিশ খেলেন ৭৩ বলে ৭ চার ৫ ছক্কায় অপরাজিত ৭৮ রানের ইনিংস। আর ক্যামরেন গ্রিন অপরাজিত থাকেন ৩২ বলে ৩ চার ও ৪ চক্কায় ৫৬ রানে।
দুজনের ৫৯ বলে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ উইকেট এবং ২৮ বল হাতে রেখেই ম্যাজ জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন জশ ইংলিশ। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে গেল। দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতে বীরের বেশেই বিদায় নিলেন আন্দ্রে রাসেল। ম্যাচের আগে তাকে গার্ড অব অনার দেওয়ার পাশাপাশি বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।
অবিশ্বাস্য জয়ে টানা তৃতীয় ফাইনালে ইংল্যান্ড
এশিয়া কাপ বয়কট করতে পারে ভারত-শ্রীলঙ্কা-আফগানিস্তান