তিন সুন্দরীকে নিয়ে সমুদ্র সৈকতে ভিনিসিয়ুসের রোমান্টিক সময়

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম

রিয়াল মাদ্রিদের হয়ে ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কাটানোর পর এখন ছুটিতে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছুটির মাঝেই নিজ দেশ ব্রাজিলের এক সমুদ্রসৈকতে তিন সুন্দরীর সঙ্গে ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলারের অন্তরঙ্গ ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিনি যাদের সঙ্গে ছবি তুলেছেন, তাদের একজন হলেন সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি দানিয়া মেন্ডেজ। ইনস্টাগ্রাম এবং টিকটক মিলিয়ে তার ৯ মিলিয়ন ফলোয়ার আছে। তিনিই তার সোশ্যাল অ্যাকাউন্টে ভিনি এবং আরও দুই তরুণীর সঙ্গে ছবি পোস্ট করেন। সেই তিন তরুণীর আরেকজন হলেন কন্টেন্ট ক্রিয়েটর ভিক্টোরিয়া রুইজ, যার ফলোয়ারসংখ্যা ৪ লাখের বেশি। তিনি ভিনিসিয়ুসের ভক্ত হিসেবে বেশ পরিচিত। সুন্দরীদের সঙ্গে সমুদ্র সৈকতে ভিনিসিয়ুস।

ছবির তৃতীয় তরুণী হলেন শিল্পী ক্যাথেরিন বাসকয়। তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে অন্তরঙ্গ ছবি পোস্ট না করলেও ভিনির সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন। এর আগে গত ১২ জুলাই ভিনি ২৫ বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে তিনি কঠোর গোপনীয়তার মাঝে ১৯ জুলাই পর্যন্ত পার্টি করেন। সেসব পার্টিতে মোবাইল ফোন ব্যবহারের অনুমতিও ছিল না। পার্টি শেষে সমুদ্র সৈকতে এসে নিজেকে যেন উন্মুক্ত করে দিলেন ভিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত