বিএনপি-জামায়াতে আপত্তি নেই, আ’লীগের সঙ্গে সখ্যতা মানবেন না হাসনাত আবদুল্লাহ

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:৩৪ এএম

‘আপনি বিএনপি করেন, জামায়াত করেন তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা আমরা কখনো মেনে নেব না’ — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

গতকাল বুধবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এটি ছিল জুলাই পদযাত্রার ২৩তম দিনের কর্মসূচি।

সমাবেশ শুরুর আগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সভাটিকে শোকসভা হিসেবে ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লায় বিএনপি-জামায়াতের কর্মীদের নির্যাতিত হতে হয়েছে। এখনো আমাদের লড়াই শেষ হয়নি। কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, আওয়ামী লীগ আবার ফিরে এলে চার কোটি সন্তানের নিরাপত্তা থাকবে না।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাফসা জাহান, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ এবং কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত