সরকারি বেতন কাঠামো পুনর্বিন্যাসে নতুন পে কমিশন গঠন

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০২:১২ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত হয়েছে একটি পে কমিশন। 

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নবগঠিত এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনকে আগামী ৬ মাসের মধ্যে সুপারিশমালা চূড়ান্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত