জিতলেই পাকিস্তানকে প্রথমবারের মতো তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করা যাবে, হারলেও ক্ষতি নেই। কারণ, সিরিজ নিশ্চিত। এমন সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছে ৭ উইকেটে ১৭৮ রান।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। প্রথম পাঁচ ওভারেই লিটন দাস পাঁচ বোলার ব্যবহার করে রানের গতি থামানোর চেষ্টা করেন। তবু পাওয়ারপ্লেতে ওঠে বিনা উইকেটে ৫৭ রান। ৭.৫ ওভারে ৮২ রান তুলে ফেলা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম আহমেদ। তার বলে সাইম আইয়ুবের (২১) দুর্দান্ত ক্যাচ নেন শামীম পাটোয়ারী।
২৯ বলে ফিফটি পূরণ করেন সাহিবজাদা ফারহান। তার ৪১ বলে ৬৩ রানের ইনিংস থামে নাসুম আহমেদের ঘূর্ণিতে। এরপর দুইবার জীবন পাওয়া মোহাম্মদ হারিসকে (৫) সেই নাসুমের তালুবন্দি করেন তাসকিন। পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন ঘটান শরীফুল ইসলাম। ১৭ বলে ৩৩ রান করা হাসান নওয়াজ ফেরেন শেখ মেহেদীর দারুন ক্যাচে।
নিয়মিত উইকেট হারালেও পাকিস্তান শেষদিকে বেশ রান তুলেছে। শেষ পাঁচ ওভারে এসেছে ৪৬ রান। তিন উইকেট শিকার করা তাসকিন আহমেদ আরও ফিরিয়েছেন ১৬ বলে ৩৭ রান করা মোহাম্মদ নওয়াজ এবং ৪ রান করা ফাহিম আশরাফকে। দুটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। একটি করে নিয়েছেন সাইফউদ্দিন এবং শরীফুল ইসলাম।
ভাঙা পায়ে ব্যাট করে সাহসিকতার অনন্য নজির গড়লেন রিশাভ পান্ত
'ভারতের সঙ্গে আলাপ করে এশিয়া কাপের বিষয়ে দ্রুতই সমাধান'
এমএলস অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি, পেতে পারেন শাস্তি