মাইলস্টোন ট্র্যাজেডি

গাজীপুরে নিহত সায়মার বাড়িতে আব্দুল আউয়াল মিন্টু

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী গাজীপুরের কাউলতিয়ার সন্তান সায়মা আক্তারের কবর জিয়ারত এবং তার তার পিতা মাতাকে সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু শনিবার (২৬ জুলাই) বিকালে নিহতের বাড়িতে ছুটে যান। 

এমসয় তিনি নিহত সায়মার কবর জিয়ারত করেন ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন। আব্দুল আউয়াল মিন্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানানোর কথা উল্লেখ করে বলেন, বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে বিএনপি ও তারেক রহমান সবসময় থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন চেয়ারম্যান, গাজীপুর মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর মেট্রো থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, সদর মেট্রো থানা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম টুটুল, টংগী পূর্ব থানা বিএনপি সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত