এশিয়া কাপ

১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ, বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের সঙ্গে

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম

শেষমেশ নিশ্চিত হলো এশিয়া কাপ ২০২৫-এর আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভির টুইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে, এ বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।  যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের সঙ্গে ১১ সেপ্টেম্বর।  দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে সুপার ফোর আয়োজন করা হবে। এরপর হবে ফাইনাল। টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্টের সব খেলা হবে আরব আমিরাতে।

সময়সূচী
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

৯ সেপ্টেম্বর: হংকং বনাম আফগানিস্তান

১০ সেপ্টেম্বর: ভারত বনাম ইউএই

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান 

১৫ সেপ্টেম্বর: ইউএই বনাম ওমান

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইউএই

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত