নোয়াখালীর কোম্পানীগঞ্জে পানিতে পড়ে মারা গেছে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামের দুই শিশুভাই। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের একজন, ইব্রাহিম, ওই বাড়ির সজীবের সন্তান। আর অপরজন নাদিম, প্রবাসী শরীফের ছেলে, যিনি বর্তমানে ওমানে আছেন। দুই শিশুই চাচাতো ও জেটাতো ভাই।
পরিবারের সদস্যরা জানান, সকাল ৮টার দিকে বৃষ্টির মধ্যে খেলতে বের হয় ইব্রাহিম ও নাদিম। খেলার ছলে তারা পুকুরপাড়ে চলে গেলে কোনো একসময় পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের খুঁজেও না পেয়ে পরে পুকুরে জাল ফেলে দুই শিশুকে উদ্ধার করা হয়। কিন্তু তখনই তারা নিথর অবস্থায় ছিল।
উদ্ধারের পর দুজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
মুন্সীগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
গাজায় বোমা হামলায় ২ ইসরাইলি সেনা নিহত