উচ্ছ্বাসে ভাসছেন সাবিলা

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:২৩ পিএম

নাটক থেকে বাণিজিক সিনেমায় নাম লিখিয়েই সময়ের হিট নায়িকা বনে যান মডেল, অভিনেত্রী সাবিলা নূর। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার ব্যাপক সাফল্যের পর রীতিমত হাওয়ায় ভাসছেন তিনি। ছবিতে শাকিব খানের সঙ্গে ‘কে দিলো পিরিতের বেড়া’ শিরোনামর গানটিও ঝড় তোলে দর্শকমহলে। বর্তমানে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন সাবিলা নূর। সেখানে গিয়ে যেন মাটিতে পা পড়ছে না নায়িকার। তার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলে নজরে পড়ে অসাধারণ সব উচ্ছ্বাসে ঢাকা ছবি।

সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান দেখে সেই মুগ্ধতা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে সেখানে একা গেছেন নাকি বন্ধু বা স্বামীর সঙ্গে, সেটি নিশ্চিত নয়। কারণ তিনি যতবার ছবি পোস্ট করেছেন, ততবারই একাই দেখা গেছে।

সর্বশেষ সোমবার (২৮ জুলাই) সাবিলা বেশকিছু ছবি শেয়ার করেছেন টেক্সাসের ডালাস থেকে। পোস্টে তার ভক্তরা প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘খুব চমৎকার লাগছে!’ অন্য একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ খুব সুন্দর।’ 

প্রসঙ্গত, ঈদুল আজহার পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিলা। সেখান থেকে প্রথম ছবি পোস্ট করেন ৫ জুলাই। ল্যাভেন্ডার বাগানে বেগুনী আভায় তিনি কাটিয়েছেন চমৎকার সব মুহূর্ত, ছবিতে তা স্পষ্ট। এরপর তিনি নিয়মিতই সেখান থেকে ছবি পোস্ট করছেন।

একেক দিন আমেরিকার একেক শহর থেকে। ১৭ জুলাই বোস্টন থেকে তিনি বেশকিছু ছবি পোস্ট করেছিলেন। জিনস আর টপসে খুবই রূপসী লাগছিল তাকে। সিনেমার সাফল্য, ক্লান্তি কাটানো, সব মিলিয়ে নিজেকে রিফ্রেশ করতেই তার এবারের যুক্তরাষ্ট্র সফর। অন্তত ভক্তরা তাই মনে করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত