লিলির শুভেচ্ছাদূত হলেন সাবিলা নূর

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

এবার জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আগামী দুই বছরের জন্য লিলির সিরাম সমৃদ্ধ পণ্য লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি।আজ শনিবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের এডিশনাল ডিরেক্টর আহসান হাবিব। চুক্তি সইয়ের আগে তারা ফুল দিয়ে সাবিলা নূরকে বরণ করে নেন।

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, ‘আজ থেকে সেরা সোপের সঙ্গে নতুন সম্পর্ক শুরু হলো। লিলি সাবান আগেও ব্যবহার করেছি। তবে এবার লিলি সাবান এসেছে আগের চেয়ে আরও উন্নত মান, নতুন ও আধুনিক প্রযুক্তি এবং আরও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে। এর উন্নত গুণমান, কার্যকারিতা আর মন মাতানো দীর্ঘস্থায়ী সুগন্ধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। নিজের অভিজ্ঞতা থেকেই লিলি সোপের ওপর আমার বিশেষ আস্থা তৈরি হয়েছে। আর সেই বিশ্বাস থেকেই লিলি সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া সত্যিই আনন্দের।’

রিমার্কের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন, ‘লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে সাবিলা নূরের মতো গুণী অভিনেত্রীকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। লিলি সোপের নতুন ভ্যারিয়েন্টগুলো উন্নত মান ও বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে। সাবিলা নূরকে সঙ্গে নিয়ে লিলি সিরাম গ্লো সোপের এই বার্তা দ্রুত দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই আমরা।’

সর্বশেষ সর্বাধিক পঠিত