ফের শাকিবের নায়িকা সাবিলা!

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

কয়েকদিনের জল্পনার মধ্যেই জোরালো হলো নতুন খবর। শোনা যাচ্ছে আবারও শাকিব খানের নায়িকা হচ্ছেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর! সিনেমাটিও পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে বেশ কানাঘুষা। সেই জল্পনায় আপাতত পানি ঢেলে দিলেন প্রযোজক শাহরীন আক্তার সুমি। তিনি বলেন, ‘আমরা এখনো সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে অক্টোবরে যে সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি, সেখানে কোনোভাবেই সাবিলার কথা ভাবছি না।’ 

নায়িকা নির্বাচন প্রসঙ্গে আরও জানানো হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। আগে স্ক্রিপ্ট লক হোক। কাকে নেওয়া হবে, সেটা সময়মতো জানিয়ে দেওয়া হবে। সিনেমা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, হোক। এতে দোষের কিছু দেখি না।’ 

এদিকে সিনেমাটির নাম নিয়েও চলছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’ নাম দুটি ঘুরে বেড়ালেও নির্মাতা বিষয়টি নিশ্চিত করেননি। হৃদয়ের ভাষায়, ‘নাম সময় হলেই জানাব।’ জানা গেছে, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত