কুড়িগ্রাম

শাপলা তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৯:০৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে স্থানীয়রা দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম রাতে জানান, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত