নারায়ণগঞ্জের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত মঞ্জুর করেন।

কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। যে মামলায় আসামি করা হয়েছিল সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে।

মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত