গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এতে সড়ক ও জনপদ বিভাগের ২ একর জমি দখল মুক্ত করা হলো। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি ও মাইকিং করা হলে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নিয়েছেল। এ অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
