২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এ মুদ্রানীতি উপস্থাপন করবেন।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের স্বাক্ষর রয়েছে।
মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনার পাশাপাশি বিদ্যমান মুদ্রানীতির কার্যকারিতা তুলে ধরবেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গবেষণা বিভাগ ও আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ’র প্রধান, মুখ্য অর্থনীতিবিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মূল্যস্ফীতির লাগাম টানতে বাংলাদেশ ব্যাংক বিগত কয়েক বছর ধরে একাধিকবার কড়াকড়িভিত্তিক (সংকোচনমুখী) মুদ্রানীতি বাস্তবায়ন করে আসছে।
তবু চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এসে ঠেকেছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশে, যা গত ২২ বছরে সর্বনিম্ন। অথচ কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ।
এই প্রেক্ষাপটে আগামী মুদ্রানীতিতেও ঋণ প্রবাহে বিদ্যমান রূপরেখা বহাল রাখার দিকেই ঝুঁকছে বাংলাদেশ ব্যাংক।
শেখ হাসিনার পতনের পরও থামেনি সহিংসতা ও হয়রানি