টস জিততে যেন ভুলেই গেছে ভারতীয় দল। আজ বৃহস্পতিবার দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে টস হেরে তারা ব্যাটিংয়ে নামছে। এর মাধ্যমে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টানা ১৫ ম্যাচে টস হারল ভারত। বিশ্বরেকর্ড তো আগেই হয়েছিল, এবার সেই রেকর্ড যেন আরও শক্তিশালী হলো।
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের কপালটাও খারাপ। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজের পাঁচ ম্যাচের সবগুলোতেই তিনি টস হেরেছেন! আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় পুরুষ ক্রিকেট দল শেষবার টস জিতেছিল গত জানুয়ারিতে, রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব।
ভারতের এই পনেরটি দুর্ভাগ্যজনক টস হারের মধ্যে আছে ৮টি ওয়ানডে, পাঁচটি টেস্ট এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে টানা টস হারের বিশ্বরেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৯৯ সালে তারা টানা ১২টি ম্যাচে টস হেরেছিল। সেই রেকর্ড ভারত প্রতিনিয়তই যেন এগিয়ে নিয়ে যাচ্ছে! তাদের এই টানা টস হার কবে থামবে কে জানে?
গোপনাঙ্গে কুকুরের কামড়; হাসপাতালে সাবেক বার্সা তারকা
তারকা হলে কি দায়মুক্তি মেলে?