জাভি নয় ভারতের কোচ হলেন খালিদ জামিল

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম

ভারতের জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হবেন কে? এই প্রশ্নের উত্তরে কম জলঘোলা হয়নি। বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ও সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারত ফুটবল দলের দায়িত্ব নিতে আবেদন করেছেন, এমন খবরও প্রকাশ হয়েছিল। পরে জানা যায় সেটি ভুয়া।

এবার সব জল্পনার অবসান ঘটলো। ভারতের ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো খালিদ জামিলকে। ১৭০ আবেদনের মধ্যে থেকে খালিদ জামিলকে নির্বাচিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। খালিদের চুক্তি কত দিনের সেটি জানা যায়নি এখনও।

মানোলো মার্কেসের জায়গায় এলেন খালিদ। মার্কোসের অধিনে ভারত ২০২৫ সালে চারটি ম্যাচ খেলে, একটি করে ড্র ও জয়। দুটিতে হেরেছে।

৪৮ বছরের খালিদের আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের অভিজ্ঞতা নেই। কিন্তু ক্লাব ফুটবলে তার রেকর্ড ভালো। আইলিগ জিতেছেন। আইএসএল ও সুপার কাপে ভালো পারফর্ম করেছেন কোচ হিসেবে। তিনি ভারতের জাতীয় দলের হয়ে ৪০ ম্যাচ খেলেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত