গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও একজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ, যার বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ২.০৮%।
এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৪ জন নারী। এছাড়া, এ বছর ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭২০ জনের দেহে।
