চলতি দলবদল মৌসুমে এখন পর্যন্ত চারজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তারা হলেন ডিফেন্ডার ডিন হুইসেন, ট্রেন্ট আলেক্সান্ডার–আরনল্ড ও আলভারো কারেরাস। স্কোয়াড শক্তিশালী করতে আরও কিছু খেলোয়াড় কেনার প্রয়োজন মাদ্রিদের দলটির। কিন্তু দলের কোনো খেলোয়াড়ই নাকি ক্লাব ছাড়তে চাইছে না! এ নিয়ে মহা সমস্যা পড়েছেন রিয়াল কোচ জবি আলোনসো।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এবারের গ্রীষ্মকালীন দলবদলে কোনো খেলোয়াড়ই রিয়াল ছাড়তে চাচ্ছেন না। এতে ক্লাবের প্রতি খেলোয়াড়দের নিবেদনের উদাহরণ হিসেবে ধরে নিলেও বড় সমস্যাও তৈরি হয়েছে। রিয়াল এখন খেলোয়াড়ে পরিপূর্ণ। তাই কিছু ফুটবলার দল না ছাড়লে রিয়াল বিভিন্ন পজিশনে প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়ও কিনতে পারবে না। কিছুটা ঝুঁকি নিয়েই তাই নতুন মৌসুম শুরু করতে হবে রিয়ালকে।
আসলে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যেতে কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবলারও বছরের পর বছর ধরে লড়াই চালিয়ে যান। তাই কেউ যে সহজে রিয়াল ছাড়তে চাইবেন না, সেটাই স্বাভাবিক। এই মুহূর্তে রিয়ালে ক্যারিয়ার নিয়ে হুমকির মুখে আছেন ফরোয়ার্ড গনসালো গার্সিয়া, চোটপ্রবণ ডিফেন্ডার ডেভিড আলাবা, লেফট–ব্যাক ফারলাঁ মেন্দির মতো ফুটবলাররা। কিন্তু কেউই তো দল ছাড়তে নারাজ। কী করবে এখন রিয়াল?
মেসির পর এবার তার দেহরক্ষী নিষিদ্ধ
‘আমরা এটা হতে দিতে পারি না’ – আম্পায়ারের সঙ্গে রাহুলের উত্তপ্ত বাক্য বিনিময়