১২৩ বছরের রেকর্ড ভেঙে জিততে হবে ইংল্যান্ডকে

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম

জমে উঠেছে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। ওভাল টেস্ট জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ৩৭৪ রানা। ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন। এই টেস্ট জিততে হলে স্বাগতিকদের রীতিমতো রেকর্ড গড়তে হবে।

হেডিংলিতে সর্বোচ্চ রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড ২৬৩ রানের। সেই রেকর্ডও হয়েছে ১২৩ বছর আগে! ১৯০২ সালে ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচ ছাড়া এই মাঠে মাত্র একবারই ২৫০ পেরিয়ে টেস্ট জিতেছে কোনো দল। ইংল্যান্ড রেকর্ড গড়ে ফেললে সিরিজ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি জিতবে ৩-১ ব্যবধানে। অন্যদিকে সিরিজ ড্র করতে হলে ভারতকে ম্যাচটি জিততেই হবে।

এর আগে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে ২৩ রানে পিছিয়ে থাকা ভারত যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরতে ৩৭৩ রানের লিড নেয়। তরুণ ওপেনার জয়সওয়ালের ব্যাট থেকে আসে ১১৮ রানের ঝলমলে ইনিংস। এটা তার ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি, ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ। অন্যদিকে নাইটওয়াচম্যান আকাশদীপ করেছেন ৬৬ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত