আবারও ইনজুরিতে আক্রান্ত হয়েছেন লিওনেল মেসি। নিকাক্সাওয়ের বিপক্ষে লিগস কাপের ম্যাচে খেলতে নেমে মাত্র ১১ মিনিটের মাথায় তিনি মাঠ ছাড়েন। খেলার মূল সময় ২-২ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়। ১২ মিনিটের মাথায় তেলাসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। টমাস বাদালোনির গোলে ৩৩ মিনিটে সমতা ফেরায় নিকাক্সাওয়ে। এর আগে ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
বিরতির পর ৮১ মিনিটে নিকাক্সাওয়েকে এগিয়ে দেন রিকার্ডো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জর্দি আলবার গোলে ম্যাচে ফেরে সমতা।
টাইব্রেকারে মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, ফ্রেডরিকো রিদোন্দো, জর্দি আলবা, বেঞ্জামিন এবং রদ্রিগো দি পল। তবে মেসিভক্তদের জন্য সুখবর হলো, আর্জেন্টাইন মহাতারকা বড় ধরনের চোট পাননি। তিনি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিতে ভুগছেন।
ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘মেসি বড় ধরনের কোনো আঘাত পায়নি। সে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল। এটা ছোটখাট স্ট্রেন হতে পারে।’ মেসির সতীর্থদের মধ্যে ফ্রেডরিকো রোডেন্ডো বলেছেন, ‘তার আঘাত সম্পর্কে এখনো কিছু জানি না।’ তবে তেলাসকো সেগোভিয়া বলেছেন, ‘মেসি আমাকে বলেছে যে সে ঠিক আছে। তবে পরীক্ষা করে দেখতে হবে আঘাত কতটা গুরুতর।’
১২৩ বছরের রেকর্ড ভেঙে জিততে হবে ইংল্যান্ডকে
৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল