কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি, খুলে দেয়া হবে বাঁধের ১৬টি গেইট

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:০৭ পিএম

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর আজ রবিবার সন্ধ্যা ছযটায় ১০৭ এমএসএল (মিনস সি লেভেল) পৌঁছেছে যা বিপদ সীমার কাছাকাছি ধরে নেওয়া হয়। এতে সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।

এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হবে।

রবিবার রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা যায়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত