ইসি সচিব

রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে বৃহস্পতিবার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৩:২২ পিএম

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে।

সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধি দল সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসবে। এছাড়া, আগামী বৃহস্পতিবার কমিশনের সভায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসির প্রতি আস্থা ও অনাস্থা নিয়ে সচিব বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিশন তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর বক্তব্য কমিশনের আওতাভুক্ত নয়, কমিশন নিজস্ব গতিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন ব্যাপকভাবে পর্যালোচনা করছে। কারণ, এআই নির্বাচনে অপপ্রচারের জন্য একটি বড় হুমকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত