অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস আজ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছে সরকার।
মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনের পক্ষে বলা হয়, সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।
