বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল ইসলাম মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলীর উরশিতলা নামক স্থানে কুয়াকাটাগামী ইউনিক পরিবহন মটরসাইকেল আরোহী রেজাউলকে চাপা দিলে ঘটনাস্থালেই তিনি মারা যান।
ঘটনার পর ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি চালক ও হেলপাড়কে আটক করার দাবীতে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের উরশিতলা নামক স্থানে মহাসড়ক রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ করে রাখে।
অবরোধের কারণে আমতলীর ঘটখালী থেকে ফায়ারসার্ভিস পর্যন্ত শতাধিক বিভিন্ন যানবাহনে শত শত যাত্রী আটকা পড়েন। এই অবস্থায় আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বিক্ষোভকারীদের ঘাতক গাড়ির হেলপার ও চালককে আটক করার খবর নিশ্চিত করলে তারা অবরোধ তুলে নেয়।
ওসি বলেন, ঘাতক বাস চালক ও হেলপারকে মহিপুর পুলিশের সহায়তায় আটক করা হয়েছে।
