উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ সেনাসহ অন্তত ৫০ জন

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:২৩ পিএম

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় আটকে পড়া কয়েক ডজন মানুষকে উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, উত্তরকাশীর ধরলি গ্রামে ৪০ থেকে ৫০টি বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্যোগের ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড পানির স্রোত গ্রামটির উপর দিয়ে বয়ে যাওয়ায় বহু ভবন ধসে পড়েছে।

ধরলি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় সেখানে অনেক হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে। স্থানীয় বাসিন্দা আস্থা পাওয়ার জানান, তার চোখের সামনেই বেশ কয়েকটি হোটেল পানিতে ভেসে গেছে এবং কর্তৃপক্ষের তরফ থেকে কোনো পূর্বাভাস বা সতর্কতা দেওয়া হয়নি।

সেনা সূত্রে জানা গেছে, ভূমিধস ও মেঘ ভাঙনের প্রভাবে কাছাকাছি একটি সেনা ক্যাম্পের অংশবিশেষও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘ ভাঙন সাধারণত অল্প সময়ে একটি নির্দিষ্ট এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটায়, যা আকস্মিক বন্যার কারণ হয়ে দাঁড়ায়। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা আটকে পড়া কয়েক ডজন মানুষকে উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, উত্তরকাশীর ধরলি গ্রামে ৪০ থেকে ৫০টি বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্যোগের ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড পানির স্রোত গ্রামটির উপর দিয়ে বয়ে যাওয়ায় বহু ভবন ধসে পড়েছে।

ধরলি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় সেখানে অনেক হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে। স্থানীয় বাসিন্দা আস্থা পাওয়ার জানান, তার চোখের সামনেই বেশ কয়েকটি হোটেল পানিতে ভেসে গেছে এবং কর্তৃপক্ষের তরফ থেকে কোনো পূর্বাভাস বা সতর্কতা দেওয়া হয়নি।

সেনা সূত্রে জানা গেছে, ভূমিধস ও মেঘ ভাঙনের প্রভাবে কাছাকাছি একটি সেনা ক্যাম্পের অংশবিশেষও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘ ভাঙন সাধারণত অল্প সময়ে একটি নির্দিষ্ট এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটায়, যা আকস্মিক বন্যার কারণ হয়ে দাঁড়ায়। আকস্মিক বন্যার কবলে পড়ে ৯ সেনা নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রাণ ও উদ্ধার কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত