সাবেক মন্ত্রী, সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাতে ধানমন্ডিস্থ মাহবুব ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
