রাজধানীতে পিকআপ ও ট্রাক সংঘর্ষে নিহত এক

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১০:০৯ এএম

রাজধানীর কাঁটাবন এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম ইকরাম আকরাম (৩৭)। তিনি ভাঙ্গারি ব্যবসায়ী। আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান হোসেন (১৬)।

মাসুদ রানার আরেক ছেলে মো. আরমান হোসেন জানান, তার বাবা পিকআপ ভ্যানের চালক। রাতে ইকরাম নামে ওই ব্যবসায়ীর ভাঙ্গারি মালামাল নিয়ে টঙ্গী থেকে ঢাকায় গিয়েছিলেন। রাত ৩টার দিকে তিনি খবর পান, কাটাবন এলাকায় একটি ট্রাকের সাথে তার বাবার পিকআপ ভ্যানের এ্যাকসিডেন্ট হয়েছে। এরপর তিনি ঢাকা মেডিকেলে এসে তার বাবাকে ও ছোট ভাইকে আহত অবস্থায় দেখতে পান। 

তিনি জানান, তাদের বাসা টঙ্গী মিরেরবাজার এলাকায়। তবে নিহত ইকরামের ঠিকানা বলতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যু জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত