নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন এবং সাপাহার সীমান্ত এলাকা দিয়ে ৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৮ আগস্ট) ভোর পৌনে ৩টার দিকে ধামইরহাট উপজেলার সাতনা পাড়া সীমন্ত পিলার ২৭১/১ এস এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিজিবি জানায়, উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপম চাকমার নেতৃত্বে একটি টহলদল শুক্রবার ভোরে টহল দিচ্ছিল। রাত পৌনে ৩টার দিকে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা পাড়া আম বাগান এলাকা থেকে ৬ নারী ১ কিশোরী ৩ শিশু ও ৪ যুবকসহ ১৪ জনকে ঘোরাঘুরি করতে দেখলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক। তারা নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটককৃতরা সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাস করছিলেন।
আটককৃতরা হলেন- খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) ও মো. ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২), আসমাউল শেখের মেয়ে আশিকা (৪), বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ে রাকেয়া শেখ (২৮), গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭), কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ (৭), কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে দুলি বেগম (৪০)।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, শুক্রবার বিজিবি ১৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে শুক্রবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁর সাপাহার আইহাই বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ২ জন নারী এবং ২ শিশুকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তারা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার উথুলি গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা খাতুন (৩৮), একই থানার চানপুর গ্রামের বলাম সিকদারের স্ত্রী রূপালি (৩৫) এবং তাদের সঙ্গে থাকা আড়াই বছর বয়সী শিশু রমজান ও শিশু চাদনী (৮)।
সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, শুক্রবার ভোরে সাপাহার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আটক ৫
সাংবাদিক কুপিয়ে হত্যায় প্রমাণ হয় দেশ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দখলে