বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ‘ওয়েপনস’

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে হরর সিনেমা ‘ওয়েপনস’। শুক্রবার (৮ আগসস্ট) থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে জ্যাক ক্রেগার পরিচালিত আমেরিকান রহস্যময় হরর থ্রিলারটি। 

এতে অভিনয় করেছেন যশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি ম্যাডিগানসহ আরও অনেকে। মেব্রুক নামের একটি ছোট শহরে, একই ক্লাসের ১৭ জন তৃতীয় শ্রেণীর ছাত্র এক রাতে ২.১৭ মিনিটের সময়ে একযোগে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুধুমাত্র একজন, অ্যালেক্স লিলি পরের দিন স্কুলে উপস্থিত হয়। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের খোঁজে নামে অভিভাবক, পুলিশ, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দারা। এরমধ্যে কিছু অতিপ্রাকৃতিক ঘটনা তাদের বুকে কাঁপন ধরিয়ে দেয়।

 

ছবিটি ছয়টি অধ্যায়ে বিন্যস্ত। প্রতিটি অধ্যায়ভিত্তিক চরিত্রের দৃষ্টিকোণ থেকে গল্প এগিয়ে যায়। প্রতিটি অধ্যায় একটি ছোট ঘটনার কিস্তিকে আলোচনায় নিয়ে আসে এবং চূড়ান্ত ক্লাইমেক্সের দিকে এগোতে গিয়ে ধ্বংসাত্মক ঘটনা উন্মোচিত করে। ওয়েপনস সবার কাছে ২০২৫ সালের অন্যতম সেরা হরর-থ্রিলার হিসেবে বিবেচিত হচ্ছে। আইএমডিবি, রোটেন টমেটোস ইতিমধ্যে ছবিটির ইতিবাচক সমালোচনা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত