পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছর নিয়মিত নতুন নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দেশের সংগীতাকাশের উজ্জ্বল তারকা হাবিব ওয়াহিদ। দুই সপ্তাহ আগেই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এই সংগীতশিল্পীর ‘দিলা না’ শিরোনামের একটি গান। এবার প্রকাশ করতে যাচ্ছেন আরেক গান ‘জানি না’। এর মধ্যে নিজের ফেসবুক পেজে গানটির প্রমো দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন শ্রাবণ, সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই। অচিরেই গানটি প্রকাশ পাবে অন্তর্জালে।
হাবিব বলেন, ‘গানটি স্যাড-রোমান্টিক। মাঝখানে রোমান্টিক ও ফোক ঘরানার গান করেছি বেশি। এবার স্যাড ঘরানার গান করার উদ্যোগ নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরেই নিজের পাশাপাশি অন্যদের সুর ও সংগীতে কাজ করছি। যারা মনে করছেন আমার কণ্ঠকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করা যায়। আমিও এটাকে এক্সপিরিমেন্টাল হিসেবে দেখছি।’
ইসরায়েলের গাজা দ/খ/ল ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরস্কের