তিন দিনের সফরে আগামীকাল সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেই বৈঠকে দেশটির সঙ্গে শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালেশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরের বিবরণ তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি জানান, প্রথম দিন ১১ আগস্ট প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে স্বাগত জানাবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যরা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হতে পারেন।
খরার থাবায় বাড়ছে গাছের মৃত্যু, হুমকিতে পৃথিবীর শ্বাস
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১১ সেপ্টেম্বর