জন্মদিনে সারাকে ‘ডার্লিং’ সম্বোধন বেবো’র

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম

বলিউড অভিনেতা সাইফ আলি খানের প্রথম দুই পক্ষের সন্তানের সঙ্গে দারুণ সম্পর্ক বর্তমান স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খানের। যে কোনো উৎসব অনুষ্ঠানে নবাব বাড়ির সকলের সঙ্গে একফ্রমে ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’ হিসেবে ধরা দেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। সারা-ইব্রাহিমের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক কারিনার। একই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ আগস্ট) সারার ৩০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন পোস্ট দেন ‘বেবো’। 

সাইফ-কারিনার দুই সন্তান- জেহ এবং তৈমুর। সুপারস্টার নবাবের আগের পক্ষের ছেলে ইব্রাহিম। সেই প্রেক্ষিতে পতৌদি পরিবারের বর্তমান প্রজন্মের ‘সবেধন নীলমণি’ দিদি তাদের সারা আলি খান। অভিনেত্রীকে বড় দিদির মতোই চলে তিন ভাই। ভাইফোঁটা, রাখি হোক কিংবা পরিবারের কারও জন্মদিন, সারা পৌঁছে যান বান্দ্রায়। সৎ ভাইদের সঙ্গে তার খুনসুটির মুহূর্ত একাধিকবার অনুরাগীদের মন জয় করেছে। তাই পরিবারের বড় সন্তান তথা একমাত্র কন্যা সারার জন্মদিনে সৎ মায়ের তরফে এল দারুণ শুভেচ্ছাবার্তা। 

সাইফকে পাশে নিয়ে দুই সৎ সন্তান সারা-ইব্রহিমের সঙ্গে এক অদেখা ছবি পোস্ট করেছেন কারিনা। সাদাকালো ফ্রেম হলেও সেই ছবিতে নজর কাড়ল সৎ মা কারিনা কাপুর খানের সঙ্গে তাদের মিষ্টি রসায়ন। ক্যাপশনে সারা আলি খানকে ‘ডার্লিং’ সম্বোধন করে কারিনা লিখেছেন, ‘শুভ জন্মদিন ডার্লিং সারা। জীবনের সেরা জন্মদিন কাটাও। অনেকটা ভালোবাসা রইল।’ 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত