জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সাধারণসভায় কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ আগস্ট সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া।
পরে দুপুর ২টা আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশব্যাপী কর্মসূচি ঘোষণা- মঙ্গলবার দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় র্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ। পরদিন বুধবার দেশব্যাপী থানা, উপজেলা ও পৌর শাখায় র্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ।
স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লেখিত কর্মসূচিসমূহ যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা দিয়েছেন সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
