মুছাব্বিরকে হত্যা

শনিবার সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুছাব্বিরের জানাজার নামাজের আগে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের অভিযুক্ত করে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানিয়েছেন, এই মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত