বান্দরবানে অবৈধ ৬ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৬টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এর আগে বুধবার আরও দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- ইউবিএম, এসবি ডব্লিউ, এমবি আই, ইবিএম, ৭বিএম, এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন ছিল না। 

হাইকোর্টের নির্দেশে পরিচালিত এই অভিযানে কর্মকর্তারা জানান, উচ্ছেদের পরও কেউ পুনরায় অবৈধভাবে কার্যক্রম শুরু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত