মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে আতিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আতিয়া ওই গ্রামের মো. আতাউর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে শিশু আতিয়া পরিবারের লোকজনের অজান্তে খেলার ছলে বাড়ির পাশে পুকুর ঘাটে গিয়ে পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শেষে বিকাল সাড়ে ৩টার দিকে পুকুর ঘাট থেকে তাকে উদ্ধার করে।
পরে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
