চট্টগ্রামের চন্দনাইশে তৃতীয় শ্রেণির এক ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৫ আগস্ট মোহাম্মদ মিনহাজুর রহমান (১৪) রাত ১০টায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। কোথাও খুঁজে না পেয়ে চন্দনাইশ থানায় গত ১০ আগস্ট একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরবর্তীতে ১৪ আগস্ট জিডি করেন তার বাবা মিজানুল হক।
পুলিশ বলছে, নিখোঁজ মোহাম্মদ মিনহাজুর রহমান সন্ধানে কাজ করছে পুলিশ।
নিখোঁজ মোহাম্মদ মিনহাজুর রহমান চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়া এলাকার মিজানুল হকের বড় ছেলে। সে জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিখোঁজ ছাত্রের বাবা মিজানুল হক জানান, মিনহাজুর রহমান গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টায় দোকান বাজার নিয়ে বাড়িতে আসে। রাত ১০টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। এরপর এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি জিডি করি।
এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ মিনহাজুর রহমানকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে।
ফেসবুকে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ
আমি নেশা করি, কিন্তু চুরি করিনি- আসামির আত্মহত্যার চেষ্টা