বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুক্রবার (১৫ আগস্ট ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে বাতিঘরের বহুল আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ । নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মুক্তনীল। এতে অভিনয় করবেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। রাজনীতিটা ঈশ্বরের নয়। ছিল শাসকশ্রেণি ইংরেজ আর কিছু ধূর্ত রাজনীতিবিদের।
যারা ধর্মের নামে মানুষকে বিভক্ত করেছে। একই খেতের ফল, একই নদীর জল, বৃক্ষের ছায়া, আলো ও মায়ায় বেড়ে ওঠা মানুষের মধ্যে প্রতিনিয়ত পারস্পরিক অবিশ্বাস ও ঘৃণা ছড়িয়েছে। যে সাম্প্রদায়িক বিষবাষ্প থেকে আজও মুক্ত হয়নি এই উপমহাদেশ। ভূখণ্ড দখল করে জানান দেওয়া হয়েছে। এই অংশ তোমার এই অংশ আমার। দখলের নেশায় রক্তের নদী বইয়ে দেওয়া হচ্ছে।
বিশ্বের কোথাও না কোথাও চলছেই রক্তক্ষয়ী যুদ্ধ। বন্ধ করা যাচ্ছে না যুদ্ধ নামের দখলদারির মহোৎসব। ধর্মের দোহাই দিয়ে ভাগ করা হচ্ছে মানুষকে। এসব বিষয়ই উঠে এসেছে নাটকের গল্পে।আলোক পরিকল্পনা: তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনা: তাজিম আহমেদ শাওন, সংগীত: জনি সেন রুবেল, সাদ্দাম রহমান, শব্দ প্রক্ষেপণ: সাদ্দাম রহমান।
চন্দনাইশে ১০ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
LIVE: খালেদ জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল