বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের ভেঙে ফেলা স্থানে সাঈদী মঞ্চ

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের (৫ আগস্টের পর ক্ষতিসাধিত) জায়গায় শুক্রবার দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটির ক্ষতিসাধন করা হয়।

শুক্রবার সকাল থেকে উপজেলা ও পৌর ছাত্রশিবিরের উদ্যোগে দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীর, বক্তৃতা ও জীবনী মাইকে প্রচার করা হয়। এছাড়া তার মুখনিঃসৃত উক্তির প্লেকার্ড দিয়ে সাজানো হয়েছে ক্ষতিসাধন করা এলাকাটি।

এ ব্যাপারে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আজম বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট আওয়ামী লীগের মেডিক্যাল কিলিংয়ের শিকার হন বিশ্বনন্দিত তাফসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ইসলামের প্রতি তার দাওয়াতের খেদমত মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন।

পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন বলেন, শহর থেকে গ্রাম পর্যন্ত আল্লামা সাঈদী দেশের মানুষের অন্তরে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। ছাত্র জনতাকে তার জীবন ও তাফসীর সম্পর্কে জানাতেই এ আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত