মাদারীপুর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর গণভোজে ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে গণভোজ থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুরান বাসস্টান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুই আওয়ামী লীগ নেতা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকন।

জানা যায়, সদর উপজেলার পুরান বাসস্টান্ড এলাকায় গণভোজনের আয়োজন করেন মাদারীপুরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা এক হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এমন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে পুরান বাসস্টান্ড এলাকা থেকে কাজী শাহাদাত হোসেন মিঠু এবং জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর থানার ওসি জানান, স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান। গ্রেপ্তারদের নামে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত