৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক সেই রিকশাচালকের জামিন

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আটক রিকশাচালক আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় শনিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আরেকটি আদালত। ওইদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আজিজুর রহমানের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এই আসামি ধানমন্ডি ৩২ নম্বরে আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পান। মামলা তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আজ আসামিপক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। জামিন শুনানির জন্য আসামিকে আদালতে হাজির করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত