আঞ্চলিক বা বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মুখে এই কথাটা এখন নিয়মিতই শোনা যায়- চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। কিন্তু বাস্তবে সেসব টুর্নামেন্টে জঘন্য পারফর্মেন্সই হয় সঙ্গী। আসন্ন এশিয়া কাপের আগে আবারও একই কথা শোনা গেল জাকের আলীর মুখে। বাংলাদেশের এই ব্যাটসম্যানের কণ্ঠে জোর প্রত্যয়, তারা শিরোপার লক্ষ্যেই এশিয়া কাপে খেলতে যাচ্ছেন।
টাইগারদের এশিয়া কাপ ভাগ্য বরাবরই খারাপ। দেশের মাটিতে ২০১২ এবং ২০১৬ আসরে ফাইনাল উঠেও শিরোপা জেতা হয়নি। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এই সংস্করণে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাদের দলটিও দুর্দান্ত। তাছাড়া টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানও বাংলাদেশের ওপরে। সুতরাং, পরিসংখ্যানই বলে দিচ্ছে, বাংলাদেশের কাজটা কতটা কঠিন হবে।
আজ সোমবার মিরপুর শেরেবাংলায় প্রস্তুতি ক্যাম্পের ফাঁকে সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন, ‘এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। এটা ব্যক্তিগতভাবে বলতে পারি যে, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ড্রেসিং রুমেও সবাই এটা বিশ্বাস করে। বিশেষ করে আমাদের দলে এখন যে আবহ, সবাই যেমন চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব।’
সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে অবশ্য বাংলাদেশের সাফল্য আছে। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের পর দেশের মাটিতেও তারা পাকিস্তানকে সিরিজ হারের স্বাদ দিয়েছে। এই দুটি সাফল্যই আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে বলে অভিমত জাকেরের, ‘গত দুটি সিরিজ জয় অবশ্যই আমাদেরকে অনেক সহায়তা করবে সামনের ম্যাচগুলোর জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে, এশিয়া কাপে আমরা এগুলো ধরে রাখার চেষ্টা করব।’
ধনী দেশের কবলে ‘টেস্ট ক্রিকেটের মৃত্যু’ দেখছেন মিচেল জনসন
রিয়ালে নতুন আর্জেন্টাইনকে দেখে মুগ্ধ জাবি আলোনসো
রোনালদো-জর্জিনার বিয়ে: হাড়ির খবর দিলেন সাংবাদিক আলবার্তো