নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট। সিলেটে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপের প্রস্তুতির অংশ এই সিরিজেই প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে সাথিরা জাকির জেসিকে।
জাতীয় পুরুষ ক্রিকেট দলের কোনো আন্তর্জাতিক ম্যাচে এবারই প্রথমবার কোনো নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। আগেই জানা গেছে, জেসি ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। তবে বড় মঞ্চে যাওয়ার আগে তাকে প্রস্তুত করতেই এই সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, ‘জেসি তো বিশ্বকাপে যাবে, টিভি আম্পায়ার হিসেবে একটা সুযোগ করে দেওয়ার চিন্তা করছি। ছেলেদের প্রেশার গেমে সুযোগ দিচ্ছি। আমাদের মেয়েদের আম্পায়ারিংয়ে গত দুই-আড়াই বছরে অনেক উন্নতি হয়েছে, তাদের আরও বেশি সমর্থন করা উচিত।’
মেসির সঙ্গে একসাথে অবসর নিতে চান সুয়ারেজ
‘আমরা ক্ষুধার্ত, তোমরা খেলতে এসো না’ –মেসিদের কাছে জনতার অনুরোধ